শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৭:১৩ পিএম, ২০২২-০১-০৫
একদিন আগেই জাঁকালো আয়োজনে ‘শান’ সিনেমার মুক্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। কিন্তু মুক্তির দুইদিন আগেই তা স্থগিত করা হলো।
শুক্রবার (৭ জানুয়ারি) আসছে না পুলিশ অ্যাকশন থ্রিলারটি।
বুধবার (০৫ জানুয়ারি) সিনেমাটির নায়িকা পূজা চেরী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। করোনার ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির জন্য ‘শান’র মুক্তি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে সিনেমাটির পরিচালক এম. রাহিম বলেন, ''আমরা সম্পূর্ণ প্রস্তুত ছিলাম, কিন্তু করোনার ক্রমবর্ধমান গতির কারণে 'শান' ৭ জানুয়ারিতে আসবে না, দুঃখিত। ''
দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমাটি মুক্তি দেওয়া বলে জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান প্রডাকশন। এর আগেও করোনার কারণে সিনেমাটির মুক্তি পেছানো হয়েছিল।
সিনেমাটিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। এছাড়া এতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, অরুণা বিশ্বাস, চম্পা, মুরাদ পারভেজ, ডন ও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তাসকিন রহমান।
‘শান’র গল্প লিখেছেন আজাদ খান; চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা। ফিল্ম-ম্যানের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited